বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নিরীক্ষা প্রতিবেদনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে এফআরসি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) নিরীক্ষা প্রতিবেদনে পূর্বের তারিখ দিয়ে সই (ব্যাকডেটিং) করার প্রবণতা ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ব্যাকডেটিং গুরুতর পেশাগত অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এফআরসি নির্দেশনা অনুযায়ী:

  1. নিরীক্ষা প্রতিবেদনের তারিখ গুরুত্বপূর্ণ: এটি নির্দেশ করে যে নিরীক্ষক যথাযথ প্রমাণ সংগ্রহ সম্পন্ন করেছেন এবং নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে।
  2. ব্যাকডেটিং বা তারিখে কারসাজি বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও জনগণকে বিভ্রান্ত করে এবং আর্থিক প্রতিবেদন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করে।
  3. আন্তর্জাতিক মানদণ্ড (আইএসএ) অনুযায়ী ব্যাকডেটিং সম্পূর্ণ নিষিদ্ধ।
  4. সইয়ের শর্ত:
    • নিরীক্ষা প্রতিবেদনে সই করার আগে কোম্পানির পরিচালনা পর্ষদের মাধ্যমে আর্থিক প্রতিবেদন অনুমোদিত হতে হবে।
    • নিরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সই করতে হবে এবং তারিখ অবশ্যই সেই সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
  5. ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) ব্যবহার বাধ্যতামূলক:
    • নিরীক্ষকরা তিন দিনের মধ্যে ডিভিসি সংগ্রহ করতে হবে।
    • বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সংগ্রহ করা যাবে, নিয়ন্ত্রক সংস্থার নজরদারিতে।
  6. লঙ্ঘন বা অনিয়মের শাস্তি:
    • পেশাগত অসদাচরণ হিসেবে গণ্য হবে।
    • নিরীক্ষক ও প্রতিষ্ঠান উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
    • শাস্তি বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অর্ডার, ১৯৭৩ সহ সংশ্লিষ্ট আইন অনুযায়ী গ্রহণযোগ্য।