বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নিরাপত্তা দিতে ব্যর্থ হলে রাষ্ট্র ধারণাই ফিকে হয়ে আসে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হলে রাষ্ট্রের ধারণাই ক্ষীণ হয়ে যায়।

শনিবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে রাজধানীতে ৬৪৩টি লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। প্রতি মাসে প্রায় ৫৪টি অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ দাফন করা হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ৪,৭৩২টি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।

মাওলানা আতাউর রহমান বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ এবং নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ না থাকলে গ্রাম-গঞ্জে ভোটার ও কর্মীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। তিনি সরকারের কাছে দাবি জানান, অবিলম্বে সক্রিয় পদক্ষেপ নিয়ে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।