বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় সিঙ্গাপুরে মির্জা ফখরুল, সঙ্গে স্ত্রী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী রাহাত আরা বেগম।

সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনস-এর একটি ফ্লাইটে তারা সিঙ্গাপুর-এর উদ্দেশে রওনা হন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এটি একটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সে উদ্দেশ্যেই সস্ত্রীক বিদেশ সফরে গেছেন দলের মহাসচিব।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি দেশে ফিরে আসবেন।