রাজধানীর আদাবর থানা এলাকা থেকে ময়না নামে এক গৃহকর্মী হারিয়ে গেছে। তার বয়স ১৭ বছর। ময়না আদাবরের একটি বাসায় গৃহকর্মীর কাজ করতো।
জিডি সূত্রে জানা যায়, ময়না গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪খ্রি. সকাল সাতটার দিকে বাসার ময়লা ফেলতে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ২৬ ফেব্রুয়ারি ডিএমপির আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর নং-১৫১৫।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত ময়নার সন্ধান জেনে থাকলে আদাবর থানার তদন্তকারী কর্মকর্তা (০১৭২৩-৩১৬৭৪৬) অথবা ডিউটি অফিসার (০১৩২০-০৪০৮৯৩) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৮৮৬) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।