শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নিউইয়র্ক সাবওয়ে স্টেশনে (মেট্রো) গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরে সোমবারের ব্যস্ততম বিকেলের আগে সাবওয়ে স্টেশনে (মেট্রো) গুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
কর্মকর্তারা এ কথা জানিয়েছে।

ফায়ার বিভাগ বিকেল সাড়ে চারটার দিকে জানিয়েছে, গুলির ঘটনায় ছয় জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে ৩৪ বছরের একজনকে মৃত ঘোষণা করা হয়।
নিউইয়র্কের উত্তরাঞ্চলের ব্রোনক্সের মাউন্ট এডেন অ্যাভিনিউ মেট্রোস্টেশনে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নিউইয়র্কের বিখ্যাত টাইম স্কয়ার থেকে ১৪ কিলোমিটার বা প্রায় ৯ মাইল উত্তরে।

নিউইয়র্ক শহরের ট্রানজিট পুলিশের প্রধান মাইকেল ক্যামপার বলেন, ‘ট্রেনের ভেতরে দুটি দলের মধ্যে বিরোধ হয়েছিল বলে আমরা ধারণা করছি। এর জেরে গুলির ঘটনা ঘটে থাকতে পারে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ ধরনের গোলাগুলির ঘটনা খুবই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোট জনসংখ্যার তুলনায় দেশটিতে আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।
তবে যুক্তরাষ্ট্রের অন্য অনেক বড়ো শহরের তুলনায় নিউইয়র্কে হত্যার হার কম এবং জনসমক্ষে আগ্নেয়াস্ত্র রাখা প্রায় সবক্ষেত্রেই বেসামরিক নাগরকিদের জন্যে বেআইনি।