বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নিউইয়র্কে রানওয়েতে প্লেন-গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এর ব্যস্ত লা গার্ডিয়া বিমানবন্দর-এর রানওয়েতে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, কানাডাভিত্তিক এয়ারলাইন এয়ার কানাডা-এর একটি বিমান রানওয়েতে অবস্থানকালে সেখানে থাকা একটি সেবামূলক যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে।

ঘটনার পরপরই নিউইয়র্ক পুলিশ বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানায়, সংঘর্ষের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ ধরনের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ও পরিচালনা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রানওয়েতে চলাচলকারী যানবাহনের সমন্বয়হীনতা বা যোগাযোগের ঘাটতির কারণেই এই সংঘর্ষ ঘটে থাকতে পারে।

এ ঘটনায় সাময়িকভাবে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিস্তারিত তথ্য পেলে কর্তৃপক্ষ জানাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।