সোমবার , ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৬। এর আগে এ নিয়োগ সম্পন্ন করার সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর ২০২৫

রোববার (২৬ জুলাই) এ বিষয়ে নির্দেশনা জারি করে বিএসইসি। নির্দেশনায় বলা হয়েছে, করপোরেট গভর্ন্যান্স কোড ২০১৮-এর শর্ত অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক।

যেসব তালিকাভুক্ত কোম্পানি এখনো নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করতে পারেনি, তারা নতুন সময়সীমার মধ্যে এ শর্ত পরিপালনের সুযোগ পাবে। একই সঙ্গে বিএসইসির সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত জানাতে দেশের স্টক এক্সচেঞ্জগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।