বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নারীর ঘুষি খেয়ে পিস্তল ফেলে পালাল ছিনতাইকারী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নারীর ঘুষি খেয়ে পিস্তল ফেলে পালাল ছিনতাইকারী
মাগুরার শ্রীপুরে অস্ত্রের মুখে এক নারী এনজিও কর্মীর সোনার চেইন ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসার মাঝামাঝি নির্জন সড়কে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা ব্রাক শাখার নারী কর্মী রিমা রায় মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে আমলসারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোদলা এলাকায় তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে স্বর্ণের চেইন ও টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে একপর্যায়ে ধস্তাধস্তি হয়।

ভুক্তভোগী নারী রিমা রায় জানান, নির্জন রাস্তায় তিন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে টাকা ও স্বর্ণালংকার চাইতে থাকে। আত্মরক্ষায় তিনি ছিনতাইকারীদের একজনকে ঘুষি মারেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে একজনের হাতে থাকা পিস্তল সড়কের পাশে পড়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।