শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নায়িকার মুখের গন্ধে গা গুলিয়ে উঠেছিল ববির

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

চিত্রনাট্যের প্রয়োজনে নায়ক-নায়িকাদের অনেক সময়েই কাছাকাছি আসতে হয়। এরকমই একটা মুহূর্তে বিপাকে পড়েছিলেন বলিউড অভিনেতা ববি দেওল।

ববি জানান, এ পরিস্থিতি তৈরি হয়েছিল নায়িকা মনীষা কৈরালার সঙ্গে একটি গানের শুটিংয়ে। মনীষার সঙ্গে ঘনিষ্ঠ হবেন ববি। মনীষা ববির গালে কামড় বসাবেন। সেই মতো দুজনে কাছাকাছি এসেছেন। কিন্তু যেই না মনীষা নিজের মুখ ববির কাছে এনেছেন, তার তো গা গুলিয়ে বমি আসার মতো অবস্থা।
ববি দেওল বলেন, মনীষার মুখে নাকি তীব্র পেঁয়াজের গন্ধ ছিল যাতে তার গা গুলিয়ে ওঠে। গানের দৃশ্য শুট করার আগেই মনীশা পেঁয়াজ দিয়ে চাট খায়। আমার মুখের কাছে এসে গালে কামড় দিতেই গন্ধটা পাই।