বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নায়কের সঙ্গে নায়িকার প্রেম না মানায় নির্যাতন, ভক্তের মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ জুন, ২০২৪

বেঙ্গালুরুতে ওষুধ দোকানের কর্মীকে খুনের অভিযোগে বুধবার (১২ জুন) গ্রেপ্তার হয়েছেন জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা। গ্রেপ্তার করা হয়েছে তার ঘনিষ্ঠ বান্ধবী পবিত্রা গৌড়াকেও।

প্রথমে মনে করা হচ্ছিল দর্শনের স্ত্রী পবিত্রা। কিন্তু তারা বিবাহিত নন। দর্শনের স্ত্রীর নাম বিজয়লক্ষ্মী। ২০০৩ সালে তাদের বিয়ে হয়। ভিনেশ নামে দম্পতির এক পুত্রও রয়েছে।

অন্যদিকে, পবিত্রা একজন কন্নড় অভিনেত্রী। জনপ্রিয় মুখ না হলেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসে পবিত্রা একটি রিল পোস্ট করলে দর্শন এবং তার বিবাহসম্প্রতি ওষুধের দোকানের কর্মীকে খুনের দায়ে গ্রেপ্তার হয়েছেন দর্শন-পবিত্রা। দর্শন কন্নড় ছবির জনপ্রিয় তারকা। পরিচিত মুখ। কিন্তু কৌতূহল তৈরি হয়েছে পবিত্রাকে নিয়ে-বহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।

পবিত্রা সিনেমার পাশাপাশি টেলিভিশনের ধারাবাহিকেও কাজ করেছেন। তার অভিনীত ছবিগুলির মধ্যে ‘চাত্রিগালু সার চাত্রিগালু’, ‘অগম্যা’ এবং ‘প্রীতি কিথাবু’ অন্যতম। পবিত্রার ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী তিনি একজন মডেল এবং শিল্পী।

বর্তমানে পবিত্রা ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করেন। তার একটি বুটিকও রয়েছে। বিভিন্ন ঐতিহ্যবাহী শাড়ি এবং পোশাক তৈরির জন্য বিশেষ নাম রয়েছে পবিত্রার সংস্থার।

চলতি বছরের শুরুর দিকে সমাজমাধ্যমে আলোড়ন তৈরি করেছিলেন পবিত্রা। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। ওই ভিডিয়োতে তার সঙ্গে দেখা গিয়েছিল দর্শনকেও। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘আমাদের সম্পর্কের ১০ বছর’।

এরপরই হইচই পড়ে যায়। দর্শন এবং পবিত্রার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। সরব হন দর্শনপত্নী বিজয়লক্ষ্মীও। পবিত্রার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি। তার কয়েক মাস পেরোতে না পেরোতেই এবার খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন পবিত্রা।

দর্শন এবং পবিত্রার বিরুদ্ধে যে ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে, তার নাম রেণুকা স্বামী (৩৩)। পেশায় ওষুধের দোকানের কর্মী রেণুকা চিত্রদুর্গের বাসিন্দা ছিলেন। সেখানেই স্থানীয় এক ওষুধের দোকানে কাজ করতেন তিনি।