শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাটোরে আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা এলাকার কায়েস মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। আলিজা খাতুন ওই এলাকার আলতাফ হোসেনের মেয়ে।

বনপাড়া ফায়ার সার্ভিনের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। এতে তার ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরেই থেকে যায় শিশু আলিজা। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে বিস্তারিত জানা যাবে।