বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাক দিয়ে রক্ত ঝরার পর মেদভেদেভকে উড়িয়ে দিলেন টিয়েন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

গত বছর মেলবোর্ন পার্কে দ্বিতীয় রাউন্ডের মহাকাব্যিক লড়াইয়ে দানিল মেদভেদেভকে হারিয়েছিলেন লার্নার টিয়েন। এই আমেরিকান কিশোর এবার রাশিয়ান তারকাকে উড়িয়ে দিলেন। আজ (রোববার) অস্ট্রেলিয়ান ওপেনে ৬-৪, ৬-০, ৬-৩ গেমে জিতে ক্যারিয়ারে প্রথমবার গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে তিনি।

গত বছর প্রায় পাঁচ ঘণ্টার লড়াইয়ে পাঁচ সেটের খেলায় জিতেছিলেন টিয়েন। আর এবার ২০ বছর বয়সীর জিততে লেগেছে মাত্র ১ ঘণ্টা ৪২ মিনিট।হঠাৎ করে টিয়েনের নাক থেকে রক্ত পড়ার কারণে ১০ মিনিট বন্ধ ছিল খেলা। টিস্যু দিয়ে রক্ত বন্ধ করে যখন ফিরলেন তিনি, তখন আর মেদভেদেভকে পাত্তা দিলেন না।

নভেম্বরে মেৎজে প্রথম ক্যারিয়ার টাইটেল জেতা টিয়েন তিনবারের ফাইনালিস্টকে হারিয়ে বললেন, ‘চমৎকার অনুভূতি হচ্ছে। আমি বলতে চাচ্ছি, এটা করতে পারা বিশেষ; বিশেষত এখানে।’