শনিবার , ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাইজেরিয়ায় নৌদুর্ঘটনায় প্রাণহানি অন্তত ২০ জন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ আগস্ট, ২০২৪

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে নৌদুর্ঘটনায় অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। দেশটির জরুরি সংস্থা এবং পুলিশ শনিবার এ কথা জানিয়েছে।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা আদেবি বাবাতুন্দে রাজাক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, উদ্ধারকর্মীরা ১১টি পুড়ে যাওয়া দেহ উদ্ধার করেছে। বাকীদের উদ্ধারে তল্লাশি চলছে।

তিনি আরো বলেছেন, নৌকাটি একটি ফেরি যা একশরও বেশি ব্যবসায়ীকে পার করছিল।
বুধবার দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি উল্লেখ করেছেন। নাইজেরিয়ার জলপথ কর্তৃপক্ষ এক বিবৃতিতে দুর্ঘটনার কারণ হিসেবে ইঞ্জিন সমস্যার কথা জানিয়েছে।উল্লেখ্য, নাইজেরিয়া বিশেষ করে উপকূলীয় নাইজার ডেল্টা এলাকায় নৌকা অত্যন্ত জনপ্রিয় বাহন।