বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নলছিটি পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ঝালকাঠির নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল (সোমবার) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।