বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নওগাঁর মান্দায় বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় নিহত ভ্যান চালক

প্রকাশিত হয়েছে- রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪

নওগাঁর মান্দায় বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আক্কাস আলী (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যান চালক
২নং ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর গ্রামের মৃত বুজনের ছেলে বলে জানা গেছে।

নওগাঁর মান্দায় বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় নিহত ভ্যান চালক

লক্ষীরামপুর গ্রামের দুলাল হোসেন জানান, আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ২নং ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুরের মোড় এলাকায় রাস্তার পাশে নিহত ভ্যানচালক তার ভ্যান দাঁড় করিয়ে খড়ি বোঝায় করছিলেন। এমতাবস্থায় বানডুবির ঘাট এলাকা থেকে আগত বেপরোয়া গতির বালু বোঝায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচালককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময়
শিউলি খাতুন (৩০) নামে এক পথচারী এবং ওই ট্রাক্টরের অজ্ঞাতনামা এক হেলপার
গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।