সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ আয়োজনে শনিবার বেলা ১১টার দিকে পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

পরে পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা।

উপজেলা বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আখতারুজ্জামান আল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁ সালিস কেন্দ্রের ম্যানেজার বেদারুল ইসলাম, জোতবাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডল, বড়বেলালদহ ইচ্ছামতি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর নির্বাহী সদস্য ঋতু পান্না এবং জোতবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আনসার আলী শিলাল প্রমুখ