বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নওগাঁয় বাসচাপায় কারারক্ষী নিহত
নওগাঁর মান্দায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পালশ আলী নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ আলী বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন তার বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মান্দা থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত পলাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁ অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে পলাশ আলীর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে এবং বাসের চাপায় সে ঘটনাস্থলেই নিহত হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে মান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সন্যাল  বলেন, বাস চাপায় ঘটাস্থলেই ওই কারারক্ষী নিহত হন। কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে। ঘাতক বাসটিকে শনাক্তে পুলিশ কাজ করছে।