সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নওগাঁয় আমিন সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

নওগাঁয় আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমিতির বার্ষিক সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমিতির সভাপতি এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে দয়ালের মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নওগাঁ জেলা আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমিতির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা আমিন (সার্ভেয়ার) কল্যাণ সমিতির সহ- সভাপতি আব্দুল মান্নান ,সাধারণ সম্পাদক হাদিউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাচ্চু, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন সোনা,নওগাঁ সদর উপজেলা আমিন সমিতির সভাপতি আফজাল হোসেন,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু, সহ-সাধারণ সম্পাদক রফিজুল ইসলাম (পুটু), দপ্তর সম্পাদক মতিউর রহমান স্বপন,মহাদেবপুর উপজেলা

আমিন সমিতির আজীবন সভাপতি মোজাফফর হোসেন, মান্দা উপজেলা আমিন সমিতির সভাপতি নূর মোহাম্মদ, বদলগাছী উপজেলা আমিন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাপাহার উপজেলা আমিন সমিতির সাধারণ সম্পাদক দিলিপ কুমার,পোরশা উপজেলা আমিন সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রানীনগর উপজেলা আমিন সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,নিয়ামতপুর উপজেলা আমিন সমিতির সাধারণ সম্পাদক ফহিম উদ্দিন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন আমিন (সার্ভেয়ার) আব্দুর রশিদ, আরব আলী, আবু সাইদ এবং মাহবুবুজ্জামান সেতু প্রমূখ ।