বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধামরাইয়ে ২ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ।

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জুন, ২০২৬

ঢাকার ধামরাইয়ে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২/২০২৬-২৭ উৎপাদন মৌসুমে উফশী রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে উপজেলার ২ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উন্নত মানের উফশী আমন ধানের ৫ কেজি বীজ এবং ২০ কেজি সার বিতরণ করা হয়েছে। প্রতি কৃষককে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের সহায়তা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আরও উৎসাহিত করবে এবং দেশের কৃষি খাতকে সমৃদ্ধ করতে কার্যকর অবদান রাখবে।

 

সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি