সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

 

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ধামরাই-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন।

আলোচনা সভা শেষে বিআরডিবির পক্ষ থেকে ৭৩ জন উপকারভোগীর মধ্যে মোট ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুল রহমান,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাকিবুর রহমান ফরহাদ এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।