বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধানের শীষে ভোট দিন’—০৬ নং ওয়ার্ডের যুগিরহাওলার বাবুরহাওলায় উঠান বৈঠকে ভোটারদের গণজাগরণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

ধানের শীষে ভোট দিন’—০৬ নং ওয়ার্ডের যুগিরহাওলার বাবুরহাওলায় উঠান বৈঠকে ভোটারদের গণজাগরণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাঙ্গাবালী উপজেলার ০৬ নং ওয়ার্ডের যুগিরহাওলার বাবুরহাওলায় ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় ভোটারদের উদ্দেশে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
বৈঠকে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। রাঙ্গাবালীর অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে সৎ ও সাহসী নেতৃত্ব প্রয়োজন বলে তারা মত দেন। সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মূল দলের সভাপতি মোঃ রহমান মাস্টার। আরও উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক মাইনুল আহাম্মদসহ স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা এলাকার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বাস্তব উন্নয়নে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
উঠান বৈঠকে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা শেষে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।