বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাবি অধ্যাপকসহ ৫ জনকে নিয়ে গেল পুলিশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ক ম জামাল উদ্দিনসহ ৫ জনকে নিয়ে গেছে ধানমন্ডি থানা পুলিশ।

‎রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ থেকে তাদের নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে বাকি চারজনের নাম জানা যায়নি।

দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি : প্রেস সচিব
‎এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।‎
‎রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না। তবে তাদেরকে আটক করা হয়নি।