শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি কাউছার উদ্দিন’কে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মার্চ, ২০২৪

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি কাউছার উদ্দিন’কে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত ১৮ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৫:২০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মামলা নং-০৫, তারিখ-১০/০১/২০২৪ খ্রিঃ; ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) এর ৯(১); চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ কাউছার উদ্দিন (২৩), পিতা-মৃত আঃ কাদির, সাং-হাতড়াপাড়া গোয়ালবাড়ী, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ‘কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উল্লেখিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি বলে স্বীকার করেছে। সে উক্ত মামলা রুজুর পর হতে নিজেকে আইনের হাত থেকে বাচানোর জন্য ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে