বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দেশ ছাড়ার গুজবের মধ্যেই সকাল সকাল বিসিবিতে হাজির বুলবুল

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

গতকাল সন্ধ্যা থেকেই গুঞ্জন অস্ট্রেলিয়াতে যাচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাতভরও ক্রিকেটাঙ্গন বেশ সরগরম ছিল, দেশ ছেড়ে গেছেন বুলবুল। তবে বিসিবির একাধিক পরিচালক নিশ্চিত করেছিলেন দেশেই আছেন বুলবুল।

গতকাল ঢাকা পোস্টকে বুলবুল নিজেই বলেছিলেন, দেশেই আছেন, কোথাও যাচ্ছেন না তিনি। কোনো পরিকল্পনায় হয়নি যাওয়ার।

এরপর আজ সোমবার সকাল এগারোটা নাগাদ বিসিবিতে হাজির হয়েছেন বিসিবি সভাপতি।