ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা শিরিন শিলা। সিনেমার বাইরে ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ড নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। ]
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, অভিনয়ের বাইরেও যেকোনো কোম্পানি থেকে দেড় লাখ টাকা বেতনের চাকরির অফার রয়েছে তার কাছে।
শিরিন শিলা বলেন, ‘আমি একজন শিক্ষিত অভিনেত্রী। আমার অনার্স-মাস্টার্সে ফার্স্ট ক্লাস রেজাল্ট। অভিনয়ের পরেও আমি চাইলে চাকরি করতে পারি। যেকোনো কোম্পানি থেকে আমার দেড় লাখ টাকা স্যালারিতেও চাকরির অফার রয়েছে।’
তবে অভিনয় ছেড়ে এখনই চাকরি করবেন কি না সে বিষয়ে সন্দিহান শিলা। অভিনেত্রীর কথায়, ‘যেহেতু আমার গ্রাজুয়েশন কমপ্লিট, চাইলে এখনও চাকরি করতে পারব বা ভবিষ্যতে বয়স বেড়ে গেলে তখনও করতে পারব। আমি মনে করি, পড়াশোনা আমার আজীবনের ফসল। যেটা মৃত্যুর আগপর্যন্ত বহন করতে পারব।’তবে অভিনয় ছেড়ে এখনই চাকরি করবেন কি না সে বিষয়ে সন্দিহান শিলা। অভিনেত্রীর কথায়, ‘যেহেতু আমার গ্রাজুয়েশন কমপ্লিট, চাইলে এখনও চাকরি করতে পারব বা ভবিষ্যতে বয়স বেড়ে গেলে তখনও করতে পারব। আমি মনে করি, পড়াশোনা আমার আজীবনের ফসল। যেটা মৃত্যুর আগপর্যন্ত বহন করতে পারব।’