বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দূরে থাকুন মশার ওষুধ থেকে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

যতক্ষণ শ্বাস নিতে পারছেন ততক্ষণই জীবন। আর এই শ্বাস নিতে যদি অসুবিধা হয়, তাহলে সেটা সত্যি-ই চিন্তার বিষয়। আমাদের শ্বাস নিতে সাহায্য করে ফুসফুস। সুস্থ থাকতে ফুসফুসের সঠিকভাবে কাজ করা আবশ্যিক। এখন ধোঁয়া ও ধুলো ভরা শহর আমাদের ফুসফুসে নানারকম সংক্রমণ ঘটিয়ে থাকে। এর ফলে ধীরে ধীরে ফুসফুসের কোষগুলো অকেজো হতে থাকে। ফলে অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট এসব উপসর্গ হয়ে থাকে। এর থেকে রক্ষা পেতে ফুসফুসের কার্যকারিতা বাড়ানো প্রয়োজন।

চলুন জেনে নেওয়া যাক ফুসফুসের কার্যকারিতা বাড়ানোর কিছু উপায়-

⇒ নিয়মিত হাঁটাহাটি ও হালকা ব্যায়াম করুন।

⇒ নিশ্বাসের ব্যায়াম যেমন প্রাণায়াম, কপাল ভাতি, এক নাসা করলে উপকার পাওয়া যায়।

⇒ চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার ভ্যাকসিন নিতে পারেন।

⇒ ধোঁয়া, ধুলো যথাসম্ভব এড়িয়ে চলুন। প্রয়োজনে মাস্ক পরে বেরোন।

⇒ ধূমপান ছাড়ুন আর অন্য কেউ ধূমপান করার সময়ও থাকবেন না কাছে ।

⇒ দূরে থাকুন মশার ওষুধ থেকে।

⇒ ফুসফুসে সমস্যা দেখা দিলে ওজন কমতে থাকে। কাজেই প্রোটিনসমৃদ্ধ সুষম খাবার খান৷ সঙ্গে খান ভিটামিন এ সমৃদ্ধ খাবার— যেমন, টাটকা শাক ও ফল।

⇒ দীর্ঘদিন শ্বাসকষ্ট হলে অবহেলা না করে অবশ্যই পরমর্শ নিন চিকিৎসকের ।