বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স:মন্ত্রী নিতাই রায় চৌধুরী

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না—দলীয় পরিচয় কোনো বিষয় নয়।

শনিবার (১১ এপ্রিল) মাগুরার মহম্মদপুর সদরের আমিনুর রহমান কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি দলীয় পরিচয়ে অন্যায় করে, তাকেও আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, সরকারি সুবিধা বিতরণে কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবে না। ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষি কার্ড’ ও ‘স্বাস্থ্য কার্ড’-এর মাধ্যমে সকল নাগরিককে সমানভাবে সরকারি সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ ও কলেজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কলেজের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয় এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।