সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দুই পর্যটককে অপহরণ চেষ্টা, দীঘিনালায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সাজেক থেকে ফেরার পথে দীঘিনালার বোয়ালখালী এলাকায় দুই পর্যটককে অপহরণ চেষ্টার ঘটনায় দীঘিনালা থানায় অজ্ঞাত আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

ওসি মো. জাকারিয়া বলেন, মামলা গ্রহণের পর প্রযুক্তির সহায়তায় গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে, দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন করা হবে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার দুপুরে সাজেক থেকে ফেরার পথে ফরিদপুরের দুই পর্যটকসহ তাদের ব্যক্তিগত গাড়ি চালককে অপহরণের চেষ্টা করেন কয়েকজন দুষ্কৃতকারী। তাদের গাড়ি থেকে নামিয়ে মারধরও করা হয়। এ সময় তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন দুষ্কৃতকারীরা। পরে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে তাদের ছেড়ে দিয়ে পালিয়ে যান তারা