বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত টাঙ্গাইলে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

জেলার কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জহিরুল (৩০) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন।
এ সময় অপর ট্রাক চালক গুরুতর আহত হন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলা চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক জহিরুল রাজশাহী জেলার বাঘা থানার হেলালপুর এলাকার আব্দুল কুদ্দুস আলী মুরুর ছেলে। আহত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৪ নাম্বার ব্রিজ সংলগ্ন কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় দুই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাক চালক জহিরুল নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক থেকে নিহতের লাশ উদ্ধার করে। অপর ট্রাকের চালককে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধু পূর্বপাড় থানার (ওসি) শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ট্রাক চালক জহিরুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।