শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দীর্ঘ একযুগ ধরে পলাতক আসামী মো: কামরুল ইসলাম’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মার্চ, ২০২৪

কুখ্যাত মাদক সম্রাট যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত দীর্ঘ একযুগ ধরে পলাতক আসামী মো: কামরুল ইসলাম’কে ঝিনাইদহ জেলার সদর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ১২ মার্চ ২০২৪খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ০৩:০০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন পরানপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার মামলা নং-০৯, তারিখ-১৫/১০/২০০৯ইং, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ); মাদক মামলায় যাবজ্জীবন কারাদÐে দÐিত দীর্ঘ একযুগ ধরে পলাতক আসামী মো: কামরুল ইসলাম (৩৯), পিতা- মো: কুদ্দুস আলী বিশ্বাস @ দুদো, সাং-কাগমারী, থানা- বেনাপোল, জেলা- যশোর’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী একজন আন্ত:জেলা মাদক কারবারি। সে দেশের সীমান্তবর্তী জেলা যশোর এর বিভিন্ন বর্ডার এলাকা থেকে চোরাই পথে মাদকদ্রব্য এনে যশোর, ফরিদপুর, রাজবাড়ী সহ আশপাশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করতো। সে বিভিন্ন সময় ছদ্মনাম ব্যবহার করলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদকদ্রব্য সহ হাতেনাতে ধরা পড়ে।

গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।