শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দীর্ঘদিন পলাতক আসামী রফিকুলকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী রফিকুল@অফিয়াল’কে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ২২ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ০৪:০৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন সোনারং এলাকা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মামলা নং-০৯, তারিখঃ ১০/০৮/২০০৮ ইং, জিআর নং-১২৭/২০০৮ (উলিপুর), দায়রা নং-৯১/২০১১, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ রফিকুল ইসলাম @ অফিয়াল (৫৩), পিতা-মৃত রজব আলী, সাং-পত্র নবিশ, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।