বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দক্ষিণ লেবাননে বোমা বিস্ফোরণ: ইসরায়েলের ১ সেনা নিহত, আহত ৯

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

দক্ষিণ Lebanon-এ পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণে Israel Defense Forces-এর এক সেনা নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভিস্ট) লিদোর পোরাত (৩১)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর হিরাম রিজিয়নাল ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে তাদের নিয়ন্ত্রণাধীন একটি এলাকায় ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের একটি সামরিক যান আগে থেকে পুঁতে রাখা বোমার ওপর উঠে গেলে বিস্ফোরণটি ঘটে। ধারণা করা হচ্ছে, বোমাটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী Hezbollah পুঁতে রেখেছিল।

বিস্ফোরণে ঘটনাস্থলেই পোরাত নিহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, চারজন মাঝারি এবং বাকি চারজন সামান্য আহত হয়েছেন। আহতদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

উল্লেখ্য, Hezbollah-এর সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই এ হতাহতের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের পর ইসরায়েল আবারও লেবাননে হামলা চালিয়েছে বলে জানা গেছে, যা যুদ্ধবিরতি পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।