বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ২২০ ও জামায়াত ৫৭ আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন ন্যাশনালিস্ট রিসার্চ সেল জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২২০টি আসন এবং জামায়াত ইসলামী ৫৭টি আসন পেতে পারে।

সংগঠনটি সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে জরিপের তথ্য তুলে ধরেছে। জরিপে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ সাবেক ছাত্র ও ৫ জন পিএইচডি গবেষক।

জরিপের মূল ফলাফল:

  • বিএনপি সমর্থন: ৭৭%

  • জামায়াত ইসলামী সমর্থন: ১৬%

  • এনসিপি: ৩%

  • জাতীয় পার্টি: ২%

  • অন্যান্য দল: ১%

  • মন্তব্য নেই: ১%

গণভোট বিষয়ে:

  • ৪৯% এখনো সিদ্ধান্ত নেননি

  • ৩০% হ্যাঁ এর পক্ষে

  • ২১% না এর পক্ষে

  • ৯৯% নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট

সম্ভাব্য আসন বণ্টন:

  • বিএনপি: ২২০টি

  • জামায়াত: ৫৭টি

  • এনসিপি: ২টি

  • জাতীয় পার্টি: ৫টি

  • স্বতন্ত্র: ১২টি

  • অন্যান্য দল: ৪টি

সংগঠনটি বলেছে, এই ফলাফল নির্বাচনী পরিস্থিতি এবং জনমত প্রতিফলিত করে।