বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তোফায়েল আহমেদের স্ত্রী মারা গেছেন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এদিন রাত পৌনে ১০টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন।