বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তিন আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চাইল জামায়াত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করতে বলেছে বাংলাদেশ জামায়াত ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে কমিশন ভবনে বিকেল সোয়া ৩টার দিকে দলটির প্রায় ১০ সদস্যের প্রতিনিধি দল ইসিতে আসে। জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনের কাছে আমরা কুমিল্লা-৮, শরিয়তপুর-২, পটুয়াখালী-১ এ তিনটি আসনের কিছু কেন্দ্রের ভোট স্থগিত চেয়েছি।