বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তালাবদ্ধ কক্ষে জাবি শিক্ষার্থীর রক্তাক্ত লাশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ মার্চ, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের শারমিন জাহান খালেদা(২৫) নামে এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) বিকেলে সাভারের পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকার চতুর্থ তলা ভবনের নিচ তলা থেকে ওই শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা ।
নিহত ওই ছাত্রীর নাম শারমিন জাহান খালেদা। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। সে সাভারের জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় স্বামী ফাহিম আল হাসানকে নিয়ে বসবাস করতেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (ভিপি) আব্দুর রশিদ জিতু বলেন, শারমিন ও তার স্বামী ওই বাসায় বসবাস করতেন। কিন্তু আজ সকালে তার স্বামী বাসা থেকে বের হয়ে ঢাকা চলে যায়। পরে দুপুরে বাসায় ফিরে তালাবদ্ধ কক্ষের ভেতরে অর্ধ উলঙ্গ অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ দেখতে পায়। এরপরে বাড়ির মালিক ও প্রতিবেশীদের মাধ্যমে এনাম মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে আসে। এসময় এনাম মেডিকলে কলেজ হাসপাতালে দায়িত্বর চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে আমরা তার সঠিক তদন্ত চাই বলে জানান তিনি।
শিক্ষিকা জয়বুন নেসা বলেন, প্রক্টরের মাধ্যমে জানতে পারি শারমিন আর নাই। আমিসহ সবাই দেখেছি শারমিনের মাথায় রক্তাক্ত আঘাত ছিল। শারমিনের স্বামীর মাধ্যমে জেনেছি, শারমিনের শরীরের উপরের অংশে কাপড় ছিল। পরে তার বাড়ির মালিক শরীরে কাপড় দিয়েছে। মেয়েটি অনেক প্রাণবন্ত একজন শিক্ষার্থী ছিল। আমি তার মৃত মুখ দেখতে পারছি না। যদি এটি হত্যাকান্ড হয়ে থাকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর শরীরে হত্যাকান্ডের কারণে রক্তের দাগ লেগে থাকে আমি এর বিচার চাই।
এনাম মেডিকলে কলেজ হাসপাতালের চিকিৎসক এনামুল হক বলেন,আজকে বেলা ৪ টা ২২ মিনিটের দিকে শারমিন জাহান নামে এক তরুণীকে হাসপাতালে মৃত অবস্থান আনা হয়েছে। তার মাথায় ভারি কিছুর আঘাতের চিহ্ন ছিল। এতে অতিরিক্ত রক্তরক্ষণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি হত্যাকান্ড নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পরবর্তীতে মামলা অনুযায়ী আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।