বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তথ্য অধিদপ্তরের ৪৫টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম বাতিল

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নিয়োগ কার্যক্রম যাচাই বা পর্যালোচনার লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম যাচাই বা পর্যালোচনার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ওই কমিটির সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির ১১-২০তম গ্রেডের ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বিধি মোতাবেক বাতিল করা হয়েছে।