ঢাকা-৯ আসনের প্রাথমিক কেন্দ্রীয় ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব দুই কেন্দ্রে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের জাবেদ মিয়া, আর ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা তৃতীয় অবস্থানে রয়েছেন।
কেন্দ্রভিত্তিক ফলাফল
-
মহানগর আইডিয়াল স্কুল কেন্দ্র (১১৬ নম্বর)
-
মোট ভোট: ১,০৪৩
-
ধানের শীষ: ৫৯৬
-
শাপলা কলি: ২৬১
-
ফুটবল: ১৩৬
-
-
খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্র
-
ধানের শীষ: ৪৫৫
-
শাপলা কলি: ১৯২
-
ফুটবল: ১৫৯
-
ধানের শীষের ব্যবধান নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে: ২৬৩ ভোট
-
আসনের তথ্য
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫
-
মোট ভোটার: ৪,৬৯,৩৬০
-
পুরুষ ভোটার: ২,৩৭,৬৭৩
-
মহিলা ভোটার: ২,৩১,৬৮২
-
তৃতীয় লিঙ্গ ভোটার: ৫
-
-
মোট প্রার্থী: ১১
বিশেষ উল্লেখ
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারা সারা নির্বাচনে তরুণ ভোটার ও চিকিৎসক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি মূলত ঢাকা-১১ আসনের ভোটার হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রাথমিক ফলাফলে ধানের শীষ দুই কেন্দ্রে শক্ত অবস্থান তৈরি করেছে, তৃতীয় স্থানে থাকা তাসনিম জারা কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নজরকাড়া ফলাফল দেখাচ্ছেন।