আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু’র পক্ষে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় সাভার পৌরসভার ০৯/০২/২০২৬ ইং রোজ সোমবার ৮ নং ওয়ার্ডে শেষ মুহূর্তের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় প্রচারণায় অংশ নেন ৮ নং ওয়ার্ডের সাবেক ছাত্রনেতা ও বর্তমান কাউন্সিলর পদপ্রার্থী মোশাররফ হোসেন মোল্লা। তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকার অলিগলি ঘুরে ঘুরে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নেন এবং আগ্রহের সঙ্গে প্রার্থীর কথা শোনেন।
আয়োজকরা জানান, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়ন নিশ্চিত করতেই এই গণসংযোগ কর্মসূচি। তারা আশা প্রকাশ করেন, ঢাকা–১৯ আসনের জনগণ এবার যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।
গণসংযোগে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন, যা শেষ মুহূর্তে বিএনপির প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ঢাকা–১৯ আসনে শেষ মুহূর্তের গণসংযোগে মুখর সাভারের ৮ নং ওয়ার্ড, বিএনপির পক্ষে লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬