বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকা-১৩: ধানের শীষ পেলেন ববি হাজ্জাজ, রিকশা প্রতীক পেলেন মামুনুল হক

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন দলীয় প্রতীক ধানের শীষ, আর একই আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মামুনুল হক পেয়েছেন রিকশা প্রতীক

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়। বরাদ্দ দেন আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। প্রতীক বরাদ্দের পরে প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন

নির্বাচন কমিশন এ প্রতীক বরাদ্দ প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত করছে, প্রতিটি প্রার্থী নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোটারদের কাছে পৌঁছানোর জন্য প্রস্তুত