বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকা-১১: জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম বললেন, ‘এই নির্বাচনে মানুষ আমাদেরকে বেছে নেবে’

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

ঢাকা-১১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনে অংশ নিচ্ছেন। তার পক্ষে শাপলা কলি প্রতীকের চিঠি সংগ্রহ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নেয়ার পর তিনি বলেন, সারা বাংলাদেশে আজ প্রতীক বরাদ্দ চলছে, এবং ঢাকা-১১ আসনে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের জন্য আমরা শাপলা কলি প্রতীক পেয়েছি।

তিনি আরও জানান, ১০ দলের জোটের হয়ে সারা দেশে ৩০ জন এনসিপির প্রার্থী শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন। শাকিল আহমেদ বলেন, “দাঁড়িপাল্লা, শাপলা কলি, রিকশা মার্কাসহ আমাদের জোটের প্রার্থীদের মানুষ ভোট দেবেন।”

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আজকের নির্বাচনে ইনসাফভিত্তিক সমাজ কায়েমের জন্য মানুষ আমাদেরকে বেছে নেবে। তিনি জনগণকে চাঁদাবাজ ও দখলবাজের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দেশের মানুষকে ১০ দলের জোটকে নির্বাচনে জয়যুক্ত করার জন্য সমর্থন জানানোর অনুরোধ করেন।