বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকা-১১ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে : এম এ কাইয়ুম

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-১১ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম।

শুক্রবার রাজধানীর গুদারাঘাটে অবস্থিত তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এম এ কাইয়ুম দাবি করেন, এনসিপি নেতা নাহিদ ইসলামকে জেতানোর জন্য পরিকল্পিতভাবে তাকে হারানো হয়েছে। তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

ফলাফল স্থগিত রেখে পুনঃগণনার দাবি জামায়াত প্রার্থী হাজী এনায়েতের
সংবাদ সম্মেলন চলাকালীন তার নির্বাচনী কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক নেতাকর্মীকে সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যায়।