বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলা পুলিশ জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ০৭/১২/২৫খ্রি. তারিখ রাত ২২:২০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার বলিয়ারপুর হাঙ্গাইল এলাকা হইতে আসামী ১। মুক্তা বেগম (৪৫), পিতা-মৃত আলী হোসেন, স্বামী-মোঃ আলম, সাং-বলিয়ারপুর (হাঙ্গাইল ব্রিজের পাশে), থানা-সাভার, জেলা-ঢাকাকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন ।

উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।