বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রোড এক্সিডেন্টে ট্রাক চালকের দুই পা বিচ্ছিন্ন ঘটনাস্থলেই মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রাম ঢাকা মহাসড়ক সীতাকুণ্ড থানাধীন চাড়ালকান্দি পিএইচপি গেইটের সামনে (২০জানুয়ারি) মঙ্গলবার রাত আনুমানিক ২ঘটিকার সময় ঢাকা থেকে চট্টগ্রাম মুখি রোডে ইউ টার্ন করতে গিয়ে লোহার রড পরিবহনকারি ভোলা-ট ১১-০০৯৪ রেজিষ্ট্রেশন নাম্বারের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেইলার গাড়ী ও হাইচের সাথে ধাক্কা লাগে। এ’ঘটনায় ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভারের পা দুটি বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়।

এ’ঘটনায় প্রায় একঘন্টা গাড়ী চলাচল বন্ধ ছিলো।
খবর পেয়ে ঘটনাস্হলে থাকা সার্জেন্ট জাকিরুল ইসলাম জানান, ইউটার্ন করার সময় তিনটা গাড়ীর সংঘর্ষ হয় গাড়ী গুলো থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

ফায়ারসার্ভিস চট্টগ্রাম সীতাকুণ্ড ইউনিটের টীম লিডার, মচিন্দ্র লাল ত্রিপুরা জানান, এক্সিডেন্টে গাড়ীর বেশ ক্ষতি হয়েছে ট্রাক ড্রাইভারের পা বিচ্ছিন্ন দেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাটানো হয়েছে।