বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকার পশুর হাটে চাঁদাবাজির অভিযোগ নেই: ডিএনসিসি প্রশাসক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন পশুর হাটগুলোতে এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক Shafiqul Islam Khan Milton

মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর Gabtoli Cattle Market পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ডিএনসিসির আওতাধীন ১০টি অস্থায়ী হাট এবং গাবতলী স্থায়ী হাটে এখন পর্যন্ত চাঁদাবাজির কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তার দাবি, হাটগুলোতে সরকার নির্ধারিত ৫ শতাংশ হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো প্রমাণও মেলেনি।

গাবতলী হাটে গরু বাঁধার খুঁটির জন্য অতিরিক্ত ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে প্রশাসক মিল্টন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে এবং এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

তিনি আরও জানান, হাট ব্যবস্থাপনা নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং কোথাও অতিরিক্ত টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এখন পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার কোনো পশুর হাটে চাঁদাবাজির আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি।