বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ মে, ২০২৪

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯েøাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৭ মে ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ২২:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪০ (একশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ৭০ (সত্তর) গ্রাম গাঁজা ও ১৮০ পুড়িয়া (২০ গ্রাম) হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের নাম ১। মোঃ সোহাগ (৩০), পিতা-মৃত আব্দুল আলীম, সাং-শুভাঢ্যা পশ্চিমপাড়া, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা ও ২। মোঃ রনি (২৪), পিতা-মৃত কাসেম, সাং-চর কুতুবখালী, থানা-ফরিদপুর সদর, জেলা-ফরিদপুর বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।