বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকায় যথাযোগ্য মর্যাদায় ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা হাইকমিশন প্রাঙ্গণে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতির জাতির উদ্দেশে দেওয়া ভাষণ পাঠ করে শোনান।

অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিকরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ভারতীয় ঐতিহ্য, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।

ভারতীয় হাইকমিশন জানায়, প্রজাতন্ত্র দিবস ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ, সংবিধান ও সাংবিধানিক শাসনের প্রতি শ্রদ্ধা জানাবার একটি গুরুত্বপূর্ণ দিন। ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে সেই ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি সম্মান জানানো হয়েছে।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।