বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঢাকায় বিজিবি মোতায়েন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

রাজনৈতিক দলের নির্বাচনি প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, রাজনৈতিক দলের নির্বাচনি প্রচার-প্রচারণাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকার মিরপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা যায়, মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে জনসভার মধ্যদিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।