শনিবার , ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ড. ইউনূস‌কে রুশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তী সরকা‌রের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনী‌তি‌বিদ ড. মুহাম্মদ ইউনূ‌সকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন রা‌শিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।আজ (মঙ্গলবার) টে‌লিগ্রাম বার্তায় অভিনন্দন জানান রা‌শিয়ার প্রধানমন্ত্রী।

বার্তায় মিশুস্তিন ব‌লেন, রাশিয়া সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে উপদেষ্টা পরিষদের প্রধানের পদে নিয়োগের জন্য অভিনন্দন জানাই। অন্তর্বর্তী সরকা‌র আগামী সংসদ নির্বাচন পর্যন্ত বাংলাদেশ সরকারের কার্যাবলী সম্পাদন করবে।

রা‌শিয়ার প্রধানমন্ত্রী ব‌লেন, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার অবস্থান থে‌কে রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বিকশিত হচ্ছে। বাণিজ্য, অর্থনৈতিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক এবং মানবিক মিথস্ক্রিয়াকে শক্তিশালী করতে সরকারি পর্যায়ে গঠনমূলক যৌথ কাজের প্রতি আমার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি, যেটা কিনা রুশ সরকার এবং বাংলাদেশ সরকা‌রের স্বার্থ পূরণ করে।

রুশ প্রধানমন্ত্রী ড. ইউনূ‌সের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেন।