বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডেমরা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ গ্রেনেড উদ্ধার

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

রাজধানীর ডেমরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাব-১০। শনিবার (২৯ নভেম্বর) রাতে ডেমরার সারুলিয়া এলাকা থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সারুলিয়ার গরুর হাটের কাছে একটি ঝোপে তল্লাশি চালিয়ে চারটি গ্রেনেড উদ্ধার করেছে। গ্রেনেডগুলোর সিরিয়াল নম্বর মুছে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত বছরের ৫ আগস্ট ঢাকার কয়েকটি থানায় হামলার সময় এগুলো লুট করা হয়েছিল।